২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালাল হত্যা: দুর্গাপুরে আধাবেলা হরতাল বৃহস্পতিবার

নেত্রকোণায় সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদার হত্যার বিচারের দাবিতে দুর্গাপুর উপজেলায় বৃহস্পতিবার হরতাল ডাকা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

হরতার আহ্বানকারী জালাল হত্যা প্রতিবাদ পরিষদের আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ‍বেলা ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। 

হরতালের সমর্থনে বুধবার রাতে দুর্গাপুরে একটি মিছিল হয়েছে।

উপজেলা সদরের জালাল তালুকদারের বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

২৫ সেপ্টেম্বর জালাল তালুকদার দুর্গাপুরের নিজ বাসায় মাথায় গুলিবিদ্ধ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তে তার মাথায় একটি গুলি পাওয়া যায়।

এ ঘটনায় জালাল তালুকদারের ছেলে কুতুব উদ্দিন রোয়েল বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।