২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাভারন-সাতক্ষীরা সড়কে ডাকাতি

যশোরের শার্শা উপজেলায় নাভারন-সাতক্ষীরা সড়কে সাতটি যানবাহনে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার গভীর রাতে খাজুরায় রাস্তায় গাছের গুড়ি ফেলে যানবাহন আটকে এ ডাকাতি হয়।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শার্শা থানার ওসি ছয়রুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ডাকাতরা পাঁচটি মাইক্রোবাস ও দুইটি দূরপাল্লার বাসের যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে।

টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার স্থানীয় সাংবাদিক আহম্মদ আলী শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রাত ৩টার দিকে তারা ডাকাতের কবলে পড়েন।