২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মালয়েশিয়া গমনেচ্ছু দুই লাখের বেশি নিবন্ধিত

সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়ার জন্য চট্টগ্রাম বিভাগ থেকে নিবন্ধন করেছেন মোট দুই লাখ সাত হাজার ৬১৪ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

নিবন্ধনের শেষদিন সোমবার সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যা হলেও তা বাড়তে পারে বলে জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো, চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম বিভাগে এ নিবন্ধন শুরু হয় গত ১৯ জানুয়ারি।  

ব্যুরোর সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৪০ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন কুমিল্লা জেলা থেকে।

চট্টগ্রাম জেলায় নিবন্ধন করেন ৩৭ হাজার ২৪৪ জন বলে জানান তিনি।

২২ জানুয়ারি বিকাল চারটায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই সম্পন্ন হবে। আরো যাচাই-বাছাই শেষে পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।