হাজারীবাগ বস্তিতে পুড়ল ৪০ ঘর
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধের এক বস্তিতে আগুন লেগে প্রায় ৪০টি ঘর ও ২৫টি রিকশা পুড়ে গেছে।
সোমবার বিকাল ৫টার দিকে মাহতাব সিএনজি স্টেশনের কাছে কালুনগর বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিযন্ত্রণে আনে।
হাজারীবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় চল্লিশটি বস্তি ঘর এবং একটি বিকশার গ্যারেজে থাকা ২৫টি রিকশা পুড়ে গেছে।
তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে ওসি জানান।
