২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে এবার কলেজছাত্র নিখোঁজ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার বিকালে গ্রামের শেখপাড়া হাট থেকে অপরিচিত দু’জন লোক সোহেল রানাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।

এ ঘটনায় তার বাবা হারুন অর রশিদ শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গত ৫ জানুয়ারি একই গ্রাম থেকে আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে ঢাকার বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদারকে অপহরণ করা হয়েছিল। পরদিন কুষ্টিয়ার কুমারখালিতে তার হাতকড়া পরা লাশ পাওয়া যায়।

হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রানা শেখপাড়া হাটে গিয়ে আর বাড়ি ফেরেনি।  তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

রানা শেখপাড়া ডিএম কলেজের ডিগ্রি শ্রেণির ছাত্র। পড়াশুনার পাশাপাশি বাবার সঙ্গে একটি দোকান চালাতেন

তিনি।

শৈলকুপা থানার ওসি আব্দুল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় রাতে তার বাবা শৈলকুপা থানাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।