২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কক্সবাজারের রামু উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার রাতে এ হামলায় নিহত ছৈয়দ নুর (৩৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকার ফকির মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় আব্দুল হাকিম (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রামু থানার পরিদর্শক (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার মিজানের ক্ষেতে ছৈয়দ নুরের গরু ঢোকায় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এর জেরে শনিবার রাত ১০টার দিকে মিজানের (৩৫) নেতৃত্বে প্রায় ২০ জন লোক হামলা চালিয়ে ছৈয়দ নুরকে ছুরিকাঘাত করে। রাত ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।  

পুলিশ কর্মকর্তা আরো বলেন, মিজান পালিয়ে যাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।