নেত্রকোনায় সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ
নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরাম শুক্রবার রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিরা জেলা শহরের কয়েকটি এলাকায় এ কাজে অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফোরামের সদস্য লাভলু পাল চৌধুরী বলেন, রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বড় রেল স্টেশন, কোর্ট রেল স্টেশনসহ পাঁচটি স্থানে নারী পুরুষ ও শিশুদের মাঝে চার শতাধিক কম্বল, চাদর, সোয়েটারসহ নানা ধরনের গরম কাপড় দেয়া হয়।
বিতরণকারীদের মধ্যে ছিলেন ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মীর মনিরুজ্জামান, লাভলু পাল চৌধুরী, স্থানীয় দৈনিক জননেত্র’র সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
