২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি দোকানের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

শুক্রবার দুপুরে কালকিনি কাঁচাবাজারে হোসেন শরীফ ও ফারুক চৌকিদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

কালকিনি থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, “দোকানের বিরোধ সমাধান না হওয়া পর্যন্ত নিরপেক্ষতার জন্য চাবি আমার কাছে রাখা ছিল। এরই মধ্যে দখল নিয়ে সংঘর্ষ হয়েছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, একটি দোকানের মালিকানা নিয়ে ঝাউতলা গ্রামের হোসেন শরীফের সঙ্গে পাঙ্গাসিয়া গ্রামের ফারুক চৌকিদারের দ্বন্দ্বের মীমাংসা না হওয়ায় এর চাবি থানার ওসির কাছে ছিল। 

শুকবার দুপুরে হোসেন শরীফ লোকজন নিয়ে দোকান দখল করতে গেলে প্রতিপক্ষ ফারুক চৌকিদার তাতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে শামীম হাওলাদার (২৪), শিল্পী বেগম (২৭), সাগর হোসেন (২২), হাজেরা বিবি (৫০), জাহাঙ্গীর মোল্লা (৪৫), হাসানাত (২৫), সাকির হাসান (২২) এবং নিয়াস সরদারকে (৪০)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।