যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি উদীচীর
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে রাজবাড়ীতে উদীচী শিল্পী গোষ্ঠী মানববন্ধন ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এ সমাবেশে বক্তরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, ডা. সুনীল কুমার বিশ্বাস, সৌমেন দাস ভরত, আব্দুল জব্বার, মিজবাহ উল করিম রিন্টু প্রমুখ।
বক্তারা অবিলম্বে ’৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তন করে সকল ধরনের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
