চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. মোস্তফা (৪৫) কর্ণফুলী থানার আজমপাড়ার ইছানগরের আবদুল হকের ছেলে।
বৃহস্পতিবার সকালে কর্ণফুলী থানার আজমপাড়া ৮ নম্বর ওয়ার্ডের হারুনের বাড়িতে নির্মাণকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. নাজিমুদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয় মোস্তফা।
পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
