২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে শ্রমিককে গণধর্ষণ  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোপালদী রামচন্দ্রী গ্রামে ঘটনায় গুরুতর অসুস্থ ওই তরুণীকে (২০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তরুণীর বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দাইরাদী গ্রামের হাজী আ. মান্নানের টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে প্রাকৃতিক কাজে কারখানার বাইরে গেলে অন্য একটি কারখানার চার শ্রমিক তাকে পাশের একটি ওয়ার্কসপের পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে মেয়েটির চিৎকার শুনে মিলের অন্য শ্রমিকরা গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, বুধবার দুপুরে মেয়েটিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

আসামিদের গ্রেপ্তার এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন এসআই আশরাফুজ্জামান।