২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাউবো’র চার প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চার প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 12:51 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

বুধবার দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক হুমায়ূন কবির বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দুটি করেন।

আসামিরা হলেন- চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান, উপ বিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ ও দুই উপ সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ ও আবুল বাশার, দুই ঠিকাদার মো. আলমগীর ও নূর মোহাম্মদ।

বাদী হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক কোটি তিন লাখ টাকার একটি উপকূলীয় বাঁধ নির্মাণ ও পূননির্মাণ প্রকল্পের মধ্যে ৩০ লাখ টাকা ছয়জন পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেছেন।”

দুদকের প্রাথমিক তদন্তে এর সত্যতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।