২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলখানি খেয়ে ৫৫ জন হাসপাতালে

লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে কুলখানি খেয়ে শিশু, নারীসহ ৫৫ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

হাসপাতাল, রোগী ও স্থানীয়রা জানান, সদর উপজেলার খোলাহাটি গ্রামের নজরুল ইসলামের মা আবিজা বেওয়ার কুলখানি খেয়ে সোমবার ভোর থেকে অনেকেই পাতলা পায়খানা, বমি ও জ্বরে আক্রান্ত হয়।

মঙ্গলবার বিকাল পর্যন্ত আক্রান্ত ৫৫ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দায়িত্বরত চিকিৎসক আজাদুর রহমান জানান, ঘনঘন পাতলা পায়খানা ও বমির কারনে বেশিরভাগ রোগী দুর্বল হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ৫৫ জন এখানে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ রোগী সঠিক সময়ে চিকিৎসা না নেয়া এবং ঘনঘন পাতলা পায়খানা হওয়ায় পানি শূন্যতার কারণে তারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন।