২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-ট্রেন সংঘর্ষে আহত ২

চট্টগ্রামে বাস ও তেলবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মৌলভীর বাজার ওয়াসা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর মোহরা এলাকার একে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি বাস মৌলভীর বাজার ওয়াসা রেলক্রসিং পার হওয়ার সময় দোহাজারীগামী একটি তেলবাহী ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের দিকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপর ট্রেনটি দোহাজারীর পথে চলে যায়। বাসটি  উদ্ধার করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই রুহুল।