২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা সহজে এ মাসেই ভারতের সঙ্গে চুক্তি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ভিসা সহজ করার চুক্তি সই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 07:46 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের এই মাসের শেষের দিকে ঢাকা সফরের কথা রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া বলেছে, “সংশোধিত ভ্রমণ ব্যবস্থাপনা নামে নতুন এই ভিসা চুক্তি সই হলে ব্যবসায়ী, ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং ১২ বছরের কম বয়সীদের ভ্রমণের ওপর থেকে বাধাগুলো দূর হবে।”

অ-কূটনৈতিক ভিসা ইস্যুর ক্ষেত্রে সময়সীমা আরোপ, ব্যবসায়ীদের জন্য বহুপ্রবেশ ভিসার সহজীকরণ, জ্যেষ্ঠ নাগরিক ও শিশুদের জন্য পৌঁছামাত্র ভিসা দেয়া, পর্যটকদের জন্য গ্রুপ ভিসাসহ মেডিকেল ভিসার জন্য অতিরিক্ত এন্ট্রির অনুমোদন এবং ট্রানজিট ভিসার মেয়াদ বাড়ানো- এই পরিবর্তনগুলো চুক্তিতে আসতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

২৮-৩০ জানুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতেও সুশীল কুমার সিন্দে ও মহীউদ্দীন খান আলমগীর সই করবেন বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়।

এতে আরো বলা হয়,বন্দি প্রত্যর্পণ চুক্তি হলে ১৯৯৭ সালে গ্রেপ্তার হয়ে বাংলাদেশের কারাগারে বন্দি অনুপ চেটিয়াকে ভারতে ফেরত আনার পথে আর কোনো বাধা থাকবে না।