২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেন দুর্ঘটনায় আহত ২০

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 06:09 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

নাটোরের আব্দুলপুরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন।

আব্দুলপুর রেলস্টেশনের কর্মীরা জানিয়েছে,শনিবার সকালে রেলওয়ে জংশনে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন পরিবর্তনের সময় এই দুর্ঘিটনা ঘটে।

ইঞ্জিন ট্রেনটির দুটি বগিতে প্রচণ্ড ধাক্কা দিলে ওই বগিগুলোর ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ট্রেনটি নাটোর স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ট্রেনটির পরিচালক বি কে দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন কুয়াশা থাকায় ট্রেনের চালক আব্দুর রশিদ সিগন্যাল বুঝতে পারেননি।”

যাত্রীরা আহত হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, ইঞ্জিনের আঘাতে ক ও খ বগির চাকার প্লেট সরে গেছে। তাই বগি দুটি নাটোরে রেখে যাওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেক বিলম্বে ট্রেনটি গন্তব্যে পৌঁছবে বলে জানান এই রেল কর্মকর্তা।