২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে অগ্নিসংযোগ: জামিন পেলেন হান্নান শাহ

সিরাজগঞ্জে  ট্রেনে অগ্নিসংযোগের মামলায় জামিন পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 09:50 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে উপস্থিত হয়ে আবেদন করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ। শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক জোয়াদ্দার আমিরুল ইমলাম।

আসামিপক্ষের আইনজীবী রফিক সরকার জানান,  মামলার অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত আসামিদের জামিন দিয়েছে আদালত।

২০১০ সালের ১১ অক্টোবর দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে সাতজন নিহত হয়। এরপর বিক্ষুধ্ব জনতা ট্রেনের চালক ও গার্ডকে মারধর করে ট্রেনে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় বিএনপির প্রায় ১২০০ নেতাকর্মীকে আসামি করে আটটি মামলা হয়।

এর মধ্যে হান্নান শাহসহ বিএনপির আট জনকে আসামি করে একটি মামলা করেন সিরাজগঞ্জের অতিরিক্ত সরকারি কৌসুলি গোলাম হায়দার।