২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে উচ্ছেদকালে হামলায় কাউন্সিলর আহত

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে বসানো বাজার উচ্ছেদের সময় হামলায় সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বুধবার দুপুরে উপজেলার বাবুপাড়া এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সিটি করপোরেশনের ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার ও ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।

এ ঘটনায় বাপ্পী ও পারভেজ নামে দুজনকে আটক করেছে পুলিশ।

বন্দর থানার উপ-পরিদর্শক লাল মাহমুদ বলেন, বাবুপাড়ার রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার উচ্ছেদে সিটি কর্পোরেশনের সহযোগিতা চায় বন্দর থানা।

কাউন্সিলর হান্নান সরকার বলেন, দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হলে দখলকারীরা প্রথমে বাধা দেয় এবং পরে হামলা চালায়।