২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাঁচ দিনের ডিজিটাল মেলা শুরু

আঞ্চলিক পর্যায়ে যোগাযোগ প্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানের প্রসারের লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৩’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেট, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বুধবার দুপুরে সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্ধোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

‘প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব এখন হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখা আয়োজিত এ মেলায় অংশ নিচ্ছে ৪৫টি প্রতিষ্ঠান।

মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী।

তিনি জানান, মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় ঢুকতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে এনামুল কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, বিসিএস’র ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলাম, এস টিভি চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি।