ঘন কুয়াশায় মাওয়ায় ফেরি চলাচল বিঘ্নিত
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওরাকান্দি নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার ভোর রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। এই সময় চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়লে তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে পড়ে সহস্রাধিক যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপমহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, কুয়াশা কমে আসায় সকাল ৭টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।
তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওরাকান্দিতে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে বলে জানান তিনি।
