২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছাত্রী ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার

সাভারে কলেজছাত্রী ধর্ষণের বিডিও চিত্র থেকে সিডি করার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাভার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সোমবার গভীর রাতে সিঙ্গাইর বাজার থেকে আবুল কালামকে (৩০) গ্রেপ্তার করা হয়। কালাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বকচর এলাকার বাসিন্দা।

এনিয়ে এ ঘটনায় ছয় জন গ্রেপ্তার হলেও মূল আসামি জাহেদ ওরফে রাজু এখনো গ্রেপ্তার হয়নি।

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে আবুল কালামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে নেয়ার আবেদন করা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের চিত্রটির ভিসিডি তৈরি করে বাজারজাত করার অভিযোগ রয়েছে।

এ ঘটনার মূলহুতাসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও তিনি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, আবুল কালামের কাছ থেকে কয়েকটি ভিসিডি ক্যাসেটও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে সে সিডি তৈরির কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

গত ২৫ নভেম্বর সকালে সিঙ্গাইর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ওই ছাত্রীকে (১৮) তার এক সহপাঠী কৌশলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে নিয়ে যায়। সেখানে জাহেদ ওরফে রাজু তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটির মা একটি মামলা দায়ের করেছেন।

এ মামলায় আগে গ্রেপ্তার হন ওয়াসিম রানা (১৮), ধর্ষিতার বান্ধবী সিঙ্গাইর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী (১৮), শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান (২০), সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র মহিদুল রহমান (২০) এবং রাজধানীর আজিমপুরের বাসিন্দা সুজন (২৫)।

পলাতক রয়েছেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান সম্মান প্রথম বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজু (২২), নর্দান ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র শাহীন (২৫) ও শামীম (২৪), সিংগাইর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সুজন (২৫), লুৎফর (২৩), ডেফোডিল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ (২৪) এবং গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসীর দ্বিতীয় বর্ষের ছাত্র আলীম (২৫)।