বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
বগুড়া সদর উজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সদরের নওদাপাড়ায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত শাহনাজ শিউলী (৩৬) বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক সৈয়দ শহীদ আলম বলেন, পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে দিনাজপুর যাচ্ছিলেন এই চিকিৎসক। পথে নওদাপাড়ায় একটি ফিলিং স্টেশন থেকে মাইক্রোবাসে জ্বালানি নেয়ার পর মহাসড়কে ওঠার সময় রাজশাহীগামী একটি বিআরটিসি বাস তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ডা. শাহনাজ শিউলীর মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
