টেকনাফে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শুক্রবার তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শুক্রবার তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।
শাহপরীর দ্বীপের গোলার চর থেকে আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টার দিকে কোস্টগার্ডের একটি অপারেশন দল গোপন সংবাদ পেয়ে গোলার চর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ছোট নৌকাও জব্দ করা হয়।
আটকদের টেকনাফ থানায় সোপর্দ করে একটি মামলা করা হয়েছে।
