২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবলীগ কর্মী হত্যার ঘটনায় আটক ২

বগুড়ায় যুবলীগকর্মী শামীম আহমেদ বুশ (৩০) হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 08:53 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বগুড়ায় যুবলীগকর্মী শামীম আহমেদ বুশ (৩০) হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

ওই ঘটনায় কোনো মামলা না হলেও খুনের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার আমিনুল ইসলাম রবি ও আব্দুল কাদেরকে আটক করা হয়।

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত বুশ পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফুলতলার শাহীন হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, বুশ হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ফুলতলা টানপাড়া মসজিদের সামনে শামীমকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত শামীম ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।