২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেলেন ৫ বন্দি

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রলায় থেকে মুক্তির আদেশ সংক্রান্ত ফ্যাক্সবার্তা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছার পর বৃহস্পতিবার সকালে তারা মুক্ত হন।

মুক্তিপ্রাপ্ত পাঁচ বন্দি হলেন- হাফেজ আহমেদ (৮২), দেলোয়ার হোসেন (৯২), শামসুল হক (৭৬), জাফর উল্লাহ (৩৪) ও শফিক ওরফে সাহেব মিয়া (৪১)।

এদের মধ্যে হাফেজ ও দেলোয়ার হত্যা মামলায় এবং নারী নির্যাতন মামলায় শামসুল হকের ৩০ বছর করে সাজা হয়েছিল।

তারা উভয়েয পাঁচ বছর সাত মাস, আট বছর নয় মাস এবং ১৪ বছর চার মাস করে সাজা ভোগ করেছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নূর মো. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজয় দিবস উপলক্ষে তিন জন বয়োবৃদ্ধ, অচল-অক্ষম ও লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আট জনের মুক্তি দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছিল।

জবাবে মন্ত্রণালয় থেকে এই পাঁচ জনকে মুক্তির আদেশ দেয়া হয়।