২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় আবার পারাপার বন্ধ

ঘন কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সোমবার রাতে আবার ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সোমবার রাতে আবার ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রাত প্রায় সাড়ে ৯টা থেকে উভয়পাড় থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার তীব্রতায় মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়েছে সাতটি ফেরি, যাতে কয়েকশ যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। এ কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মাওয়া ঘাটে দুটি ফেরি লোড করা থাকলেও তা ছেড়ে যেতে পারছে না। কুয়াশা কাটার পর ফেরি আবার চালু হবে বলে সিরাজুল জানান। কুয়াশার কারণে রোববার রাতেও ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হয়। একই কারণে শনিবার রাতে মাওয়া-কাওড়াকান্দি রুটের একটি ফেরিতে আটকা পড়েছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫০ ঘ.