ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রোববার দেশের সংবাদপত্র কার্যালয় বন্ধ থাকবে।
রোববার নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর ফলে পরদিন ১৭ ডিসেম্বর বাজারে সংবাদপত্র থাকবে না। তবে বিশেষ ব্যবস্থায় সংবাদপত্র প্রকাশ করা যাবে বলে নোয়াব জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/০০২৭ ঘ.
bdnews24