চাঁদপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জে ককটেল বিস্ফোরণে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় নিজ বাসায় এ বিস্ফোরণে আহত মাহবুবুল আলম লিপন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় লিপনের বাসায় কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে লিপন সামান্য আহত হন। তাকে বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
লিপন ঘটনার জন্য শিবিরকর্মীদের দায়ী করে বলেন, টগর ও ফারুক নামের স্থানীয় দু’শিবির কর্মীকে তার বাসায় ককটেল নিক্ষেপ করতে তিনি দেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩৮ ঘ.
bdnews24