নোয়াখালী, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে এক তরুণীকে হত্যা করে লাশ কার্টনে ভরে ফেলে গেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে সদরের ধর্মপুর গ্রামে বাংলাবাজার-হাজিরহাট সড়কের পাশে খালের মধ্যে অজ্ঞাত পরিচয় এ লাশটি ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়।
সুধারাম থানার ওসি মীর জাহেদুর হক রনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪০ ঘ.
bdnews24