২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশও থাকবে রাজপথে

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে জনগণের ‘নিরাপত্তার’ জন্য রাজপথে থাকবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে জনগণের ‘নিরাপত্তার’ জন্য রাজপথে থাকবে পুলিশ। বিরোধী দলের কর্মসূচির আগের দিন শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। অবরোধের সময় ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান তিনি। নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার সারাদেশে আট ঘণ্টা রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে ১৮ দলীয় জোট। এই কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হলে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলেও বিএনপি নেতাদের হুঁশিয়ারি রয়েছে। পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “কাল (রোববার) জনগণ ও তাদের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকর। কেউ নিরাপত্তা বিঘœ করে আইন নিজের হাতে তুলে নিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা।” বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের টহলও থাকবে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৫৩৫ ঘ.