২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর জেলা উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শরীয়তপুর জেলা শাখার ৮ম দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

শরীয়তপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শরীয়তপুর জেলা শাখার ৮ম দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। সম্মেলন উপলক্ষে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা উদীচীর সভাপতি এম এম আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন, গবেষক জ্যোতির্ময় বসু, শরীয়তপুর পৌর মেয়র আবদুর রব মুন্সি, মাদারীপুর জেলা উদীচীর সভাপতি খান মো. শহীদ, গোপালগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক এমএ আজিজ মিয়া, শরীয়তপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক শফিউল বাসার স্বপন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলী আহাম্মদ খান, জেলা সাম্যবাদী দলের সভাপতি কানাইলাল তালুকদার প্রমুখ। এছাড়া উদীচীর বিভিন্ন উপজেলার কাউন্সিলর ও ডেলিগেটরা সম্মেলনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৯ ঘ.