২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সেলুন কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক সেলুন কর্মচারীকে শ্বাসরোধ হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 04:26 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চুয়াডাঙ্গা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক সেলুন কর্মচারীকে শ্বাসরোধ হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিঠুন সাত্রা (২৫) উপজেলার সুটিয়া গ্রামের নরেন সাত্রার ছেলে। বৃহস্পতিবার রাতে দত্তনগর-সুটিয়া সড়কের ছোট ব্রিজের কাছে তাকে হত্যা করা হয়। জীবননগর থানার এস আই মহব্বত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ছোট ব্রিজের পাশে একটি ধানক্ষেতে মিঠুন সাত্রাকে বেঁধে রাখে দৃর্বৃত্তরা। “দুর্বৃত্তরা তার নাক-মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়। এলাকার লোকজন রাতেই মিঠুনকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” এ ঘটনায় শুক্রবার সকালে জীবননগর থানায় একটি হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে মহব্বত আলী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১০২০ ঘ.