২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নতুন কমিটি

ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেসমিন আক্তার নিপাকে সভাপতি ও ইসরাত জাহান অর্চিকে সাধারণ সম্পাদক করে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, শামিম মোল্ল¬াকে সভাপতি, ঋত্বিক কুমার দেবকে সাধারণ সম্পাদক ও অপু সরকারকে সাংগাঠনিক সম্পাদক করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন বুলেট সেন ও কাজী মাহবুব সাধারণ সম্পাদক। এদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল এ তথ্য নিশ্চিত করে জানান, গাজীপুর জেলা ও মহানগর শাখার নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২৫ঘ.