২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩তম বিসিএস দুই বেলা পরীক্ষার সূচিই থাকছে

ফলে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় দিনে ছয় ঘণ্টা পরীক্ষায় বসতে হবে চাকরি প্রত্যাশীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেত্রিশতম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সূচি পরিবর্তন হচ্ছে না। ফলে এক ঘণ্টার বিরতি দিয়ে দিনে ছয় ঘণ্টা পরীক্ষায় বসতে হবে চাকরি প্রত্যাশীদের। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিব চৌধুরী বাবুল হাসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এর আগেও দিনে দুটি করে পরীক্ষা নেয়া হয়েছে। এনিয়ে শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা না। রুটিন পরিবর্তন করা হবে না।” পরীক্ষার সূচি পরিবর্তনের দাবিতে ছয়শ’ শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত যে স্মারকলিপি পিএসসিতে দেয়া হয়েছিল তার ২০ জন ছাড়া বাকি স্বাক্ষর ভুয়া বলেও জানান তিনি। দুটি করে পরীক্ষা রেখে গত ১৫ নভেম্বর ৩৩তম বিসিএসের সূচি প্রকাশ করে পিএসসি। দিনে একটি পরীক্ষা রেখে সূচি পরিবর্তনের দাবিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। পিএসসি চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপিও দেন তারা। প্রশ্ন ফাঁসের গুজবের কারণে স্থগিত করা ৩৩তম বিসিএসের নতুন সূচিতে ১৮, ১৯, ২০ ও ২৩ ডিসেম্বরের লিখিত পরীক্ষায় প্রতিদিন সকাল-বিকাল দুটি করে পরীক্ষা রাখা হয়েছে। ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরুর আগের দিন গত ৬ অক্টোবর ‘অনিবার্য কারণে’ ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঘোষিত সূচি স্থগিত করে পিএসসি। আগের সূচিতে প্রতিদিন একটি বিষয়ে পরীক্ষা ছিল। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই পালায় এই পরীক্ষা নেয়া হবে। এরই মধ্যে ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পদ সংশি¬ষ্ট বিষয়গুলোর পরীক্ষা শেষ হয়েছে। ২৮ হাজার ৯১৭ জন চাকরিপ্রার্থী এসব পরীক্ষায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৫১৫ ঘ.