২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের সাবেক সাংসদের ছেলে খুন

ময়মনসিংহের ত্রিশালের সাবেক সাংসদ আব্দুস সালাম তরফদারের ছেলেকে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ময়মনসিংহ, ০৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশালের সাবেক সাংসদ আব্দুস সালাম তরফদারের ছেলেকে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কোনো এক সময় আমিনুল হক তরফদারকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাবা আব্দুস সালাম তরফদার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাড়িতে নিজকক্ষে ঘুমাতে যান তিনি। বুধবার দুপুর পর্যন্ত ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা দরজা খোলে। পরে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০২ ঘ.