২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে জামায়েত ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

বরিশাল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে জামায়েত ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আটক হওয়া আইনজীবী সালাহউদ্দিন মাসুম নগরীর ১১নং ওয়ার্ডের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যও। পুলিশের উপর হামলার অভিযোগে কোতয়ালী মডেল থানায় করা তদন্তাধীন মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি মো. মতিয়ার রহমান জানিয়েছেন। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের একটি দল নগরীর পোর্ট রোড সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এদিকে, সালাহউদ্দিনকে গ্রেপ্তার করায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩১ ঘ.