২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা

মহানগরীর রূপসা সেতু এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

খুলনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীর রূপসা সেতু এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে উদ্ধার করা লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত যুবকের নাম বিদ্যুৎ (২৮) জানালেও বিস্তারিত পরিচয় দিতে পারেনি খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ। শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৩ ঘ.