২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

সকালে ফেনীর মহিপালের বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 03:52 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ফেনী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর মহিপালের বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার আরোহী বলে জানিয়েছে পুলিশ। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল কাদের জানান, বুধবার সকাল সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বিসিক এলাকায় কভার্ড ভ্যান ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, সদর উপজেলার ফাজিলপুরের বাসিন্দা জেনিথ ফার্মাসিউটিক্যালসের কর্মচারী শেখ ফরিদ (৬০), কাজিরবাগ এলাকার রাজমিস্ত্রি মো. ইয়াছিন (৩২), দেবিপুরের আব্দুল খালেক (৬০) এবং অটোরিকশাচালক এলাহিগঞ্জের লোকমান হোসেন (৩৪)। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ কভার্ড ভ্যান আটক করলেও এটির চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/০৯৪৩ ঘ.