২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সাতশ’ কেজি ইলিশ আটক

ভারতে পাচারের সময় মঙ্গলবার বেনাপোলে প্রায় সাতশ’ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

বেনাপোল, ০৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় মঙ্গলবার বেনাপোলে প্রায় সাতশ’ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র বেনাপোল কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল চেকপোস্টের উত্তরে সাদীপুর সীমান্তে একটি ইজিবাইক থেকে এই বিপুল পরিমাণ ইলিশ আটক করা হয়। অভিযান চালানোর সময় তাদের উপস্থিতি টের পেয়ে বাইকের চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। বারোটি কার্টনে রাখা এসব ইলিশের দাম প্রায় সাড়ে চার লাখ টাকা। এগুলো নিলাম করার জন্য বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.