২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি পূরণে বেসরকারি শিক্ষকদের আল্টিমেটাম

চলতি মাসের মধ্যে দাবি পূরণে সময় বেঁধে দিয়েছে বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের মধ্যে দাবি পূরণে সময় বেঁধে দিয়েছে বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। সংগঠনটি বলছে, দাবি পূরণ না হলে জানুয়ারিতে লাগাতার কর্মবিরতিতে যাবে তারা। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এম এ আউয়াল চৌধুরী বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে জানুয়ারি থেকে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। ২১ দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষকরা। তাদের দাবির মধ্যে রয়েছে- শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর মতো বেসরকারি শিক্ষক-কর্মচারিদেরকেও জাতীয় বেতন স্কেল অনুসারে নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি, মেডিকেল ও উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও টাইমস্কেল প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তকরণ, জনবল কাঠামো সংশোধন, চাকুরির বয়স ৬৫-তে উন্নীতকরণ, মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের সবেতনে চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধিকরণ। এ ছাড়া বেসরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিলের দাবি রয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৮৪৯ ঘ.