২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রলারের ইঞ্জিনে জড়িয়ে চালকের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার ট্রলারের ইঞ্জিনে জড়িয়ে চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

বরিশাল, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার ট্রলারের ইঞ্জিনে জড়িয়ে চালকের মৃত্যু হয়েছে। আমবৌলা-বাগধা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনায় মৃত সলেমান আকন উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। সলেমানের ছেলে রুহুল আমিন সাংবাদিকদের বলেন, রাজাপুর থেকে নিজের মালিকানাধীন ট্রলার চালিয়ে পয়সারহাট বন্দরে যাচ্ছিলেন তার বাবা। মাঝপথে মেশিনের পাওয়ার নিয়ন্ত্রণ করতে গেলে এর হুইলের সঙ্গে গলার মাফলার পেচিয়ে তার মৃত্যু হয়। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮২৫ ঘ.