২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদরে ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদরে সোমবার ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত আব্দুস ছালাম (৫০) কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি মো. আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরের রামরাইল থেকে গাড়িতে গ্যাস নিয়ে কসবার দিকে ফিরছিলেন ছালাম। কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর পঞ্চবটি এলে বিপরীতমুখী একটি ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এলাকাবাসী তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০৮ ঘ.