২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় সাংবাদিকদের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ভারতীয় সাংবাদিকরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফররত ভারতীয় সাংবাদিকরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) সুজিত ঘোষের নেতৃত্বে ইন্ডিয়ান এক্সপ্রেসের সমীরন সাহা, আনন্দ বাজার পত্রিকার প্রেমাংশু রায় চৌধুরী, পিটিআই’র রুচি কাপুর, পিয়ালি রায় ওবেরয় এবং এফআইসিসিআই’র কুরনাল কাপুর সোমবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে দুদেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভারতীয় সাংবাদিকদের জানান, বাংলাদেশে জাতীয় স¤প্রচার নীতিমালা, অনলাইন সংবাদপত্র নীতিমালা এবং বেসরকারি টেলিভিশন বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/০০০৪ ঘ.