সিলেট, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে টিলা কাটার দায়ে দুই ব্যক্তিকে প্রায় নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার ঢাকায় তলব করে এক শিক্ষক ও এক ব্যবসায়ীকে এ জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, জাফলংয়ে টিলা কাটার দায়ে ব্যবসায়ী আতাউর রহমানকে ৭ লাখ ৮৭ হাজার টাকা এবং নগরীর জিন্দাবাজারে আরেকটি টিলা কাটার দায়ে সিলেট সরকারি কলেজের অধ্যাপক ভূবনজয় আচার্যকে এক লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একইদিন জেনারেটর দিয়ে শব্দ দূষণের অভিযোগে নগরীর জিন্দাবাজারের কাকলি শপিং সেন্টারের মালিককেও দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৭ ঘ.
bdnews24