২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পরিত্যক্ত বোমা উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে ছয়টি পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে ছয়টি পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে দখলপুর গ্রামের জিকে খালের পাড় থেকে এসব বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের সাংবাদিকদের বলেন, গোপন খবর পেয়ে পরিত্যক্ত ছয়টি বোমা ও তিনটি হাঁসুয়া উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২৪ ঘ.