২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সারের এক ডিজিএম বরখাস্ত

দায়িত্বে অবহেলার কারণে শিল্প প্রতিমন্ত্রীর নির্দেশে যমুনা সার কারখানার উপ-মহা ব্যবস্থাপক (বিক্রয়) গোকুল চন্দ্র সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

জামালপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে শিল্প প্রতিমন্ত্রীর নির্দেশে যমুনা সার কারখানার উপ-মহা ব্যবস্থাপক (বিক্রয়) গোকুল চন্দ্র সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে জামালপুরের তারাকান্দিতে যমুনা সারকারখানা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী কারখানার আবাসিক এলাকায় খোলা আকাশের নীচে সারের স্তুপ দেখে অসন্তোষ প্রকাশ করে এ ব্যবস্থা নেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত কুমার দেব জানান, প্রতিমন্ত্রী গভীররাতে কারখানা পরিদর্শন করেন এবং দায়িত্ব অবহেলার কারণে গোকুলকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। এ ছাড়াও কারখানার বাল্ক স্টোরে মজুদ মন্ত্রীকে দেয়া তথ্যের সঙ্গে মিল না থাকায় তিনি বাল্ক স্টোর সিলগালা করে তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৯ ঘ.