২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

বরিশালের উজিরপুর উপজেলার রোববার এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

বরিশাল, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার রোববার এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত হাফিজুল ইসলাম উজিরপুরের আসোয়ার গ্রামের কাঞ্চন মোল্ল¬ার ছেলে এবং চাখার শেরেবাংলা এ কে ফজলুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হাফিজুলের বাবা কাঞ্চন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে হাফিজুলের সঙ্গে এলাকার সোহেল, ইসলাম, আকবর, সোলায়মান ও সুলতানের সঙ্গে বিরোধ হয়। এরপর গ্রাম্য সালিশের মাধ্যামে মীমাংশার চেষ্টাও করা হয়। এর জেরে সন্ধ্যায় ওই চারজনসহ ১০/১২ জন যুবক হাফিজুলকে এলোপাতাড়ি কুপিয়ে নদীর তীরে ফেলে রাখে। উজিরপুর থানার ওসি মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.