২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মৎস্য ঘের মালিক খুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় এক মৎস্য ঘের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

খুলনা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় এক মৎস্য ঘের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার পুলিশ রায়েরমহল মোস্তফার মোড় এলাকা থেকে মাহবুবুর রহমানের (৪০) লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাহবুবুর রহমান নগরীর বয়রা ১নম্বর ক্রস রোড এলাকার প্রয়াত আব্দুল খালেকের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ক অ্যাসিসটেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন বলেও স্বজনরা জানিয়েছেন। নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিন ধরে মাহবুবুর বাড়িতে না থেকে রায়েরমহল এলাকায় তার মৎস্য ঘেরে থাকতেন। শুক্রবার বিকালে সর্বশেষ তিনি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান বলেন, শনিবার রাতে মাহবুবুরের এক বন্ধু খুলনার বাড়িতে গিয়ে খবর দেন, গত দু’দিন ধরে মাহবুবুরের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার সকাল ১১টার দিকে মাহবুবুরের মা, স্ত্রী ও ভাবী রায়েরমহলের ঘেরে গিয়ে ঘরের মধ্যে তার লাশ দেখতে পান। তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৩ ঘ.