২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ নিয়ে গেছে কুষ্টিয়ার কৃষক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত থেকে বৃহস্পতিবার বাংলাদেশি এক কৃষককে নিয়ে গেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

কুষ্টিয়া, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত থেকে বৃহস্পতিবার বাংলাদেশি এক কৃষককে নিয়ে গেছে বিএসএফ। আটক আলম হোসেনকে (৪২) ফেরত দিতে বিএসএফকে চিঠি দেয়া হলেও এখনো তারা সাড়া দেয়নি বলে জানায় বিজিবি। বৃহস্পতিবার বিকালে দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের চলি¬শপাড়া সীমান্তের বাংলাদেশের ভেতর খড় কাটার সময় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তিনি তরাগুনিয়া গ্রামের আকবর আলী ছেলে। বিজিবি-৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আরমান হোসেন সাংবাদিকদের বলেন, আলমকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ধরে নিয়ে যায়। এর প্রতিবাদ জানিয়ে এবং আলমকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। তবে এখনো কোন সাড়া পাওয়া যায়নি বলে জানান বিজিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০২ ঘ.