ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন ডা. মো. জুলফিকার রহমান খান।
সার্জারি বিভাগের এই বিশেষজ্ঞ অধ্যাপক বৃহস্পতিবার সকালে দায়িত্ব বুঝে নেন। এই পদে তিনি অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
শিক্ষকতা থেকে অবসর নেয়ার পরও এ পদে থাকা নিয়ে বিতর্ক ওঠায় গত ২৩ অক্টোবর পদত্যাগ করেন ডা. মোয়াজ্জেম।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার কোষাধ্যক্ষ পদে ডা. মো. জুলফিকার রহমান খানকে নিয়োগ দেন।
অধ্যাপক জুলফিকার ১৯৫৭ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জে জন্ম নেন। ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস ডিগ্রি নেয়ার পর ১৯৯৩ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ সার্জনস অফ গ্লাসগো থেকে এফআরসিএস করেন এই চিকিৎসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৩৫২ ঘ.
bdnews24